[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪২
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৭০২ জনে। এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ১৮৫ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ৭৮৮ জনের নমুনা সংগ্রহ ও ৭৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!