ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ২৭০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৯, ১ জুলাই ২০২৩
ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ২৭০
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়ে ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Advertisement

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬২৫৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৯৯১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭৯৩ জন। ঢাকায় ৫২৭৩ এবং ঢাকার বাইরে ১৫২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!