মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৩৩৪ জন ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে ২৭৩ জন ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬১ জন ভর্তি হয়েছেন।
.png)
বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৫১ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৩৩৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ২২৫ জন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী চার হাজার ২৯০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী তিন হাজার ৩২৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯৬৬ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।