বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৩ এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৫৯ জন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৭ হাজার ৯০৬ জন। এদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৮জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৫৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।