ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৬, ৮ জুন ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩৪ জন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। 

প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৩৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ হাজার ৮৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৩৫ জন।

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩২৭ জন। ঢাকায় ১ হাজার ৬৬৫ এবং ঢাকার বাইরে ৬৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগের দিন বুধবারও ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়। ঐদিন হাসপাতালে ভর্তি হন ১৪৭ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!