ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৯৬ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ৬ জুন ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ৯৬ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৯৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে নতুন ৯৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে দেশে মোট ৪১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ৫৭৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭০৩ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ১৪৩ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৫০৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৩৯ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!