শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে ৩৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৯ জন এবং ঢাকার বাইরে ৪৩ জন রয়েছেন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ১৩৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় এক হাজার ৪৭৯ জন এবং ঢাকার বাইরে ৬৫৯ জন রয়েছেন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ঢাকায় এক হাজার ১৮০ জন এবং ঢাকার বাইরে ৬১৩ জন।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩ জনেই রয়েছে।