ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নিলে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩, ২৮ মে ২০২৩
ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নিলে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদফতর
ফাইল ফটো

দেশের কোনো হাসপাতালে ডেঙ্গু সংক্রমণের পরীক্ষা ফি গাইডলাইনের চেয়ে বেশি নেয়া হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রমণের পরীক্ষায় সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা এবং সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রমণ পরীক্ষা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

ডা. আহমেদুল কবির বলেন, পরীক্ষাসহ ডেঙ্গু চিকিৎসায় আমরা সুনির্দিষ্ট গাইডলাইন করে দিয়েছি। গাইডলাইন অনুযায়ীই সবাইকে চিকিৎসা দিতে হবে। প্লাটিলেট ব্যবহার নিয়েও গাইডলাইনে নির্দেশনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!