[ জাতীয় ]
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২০১
ছবি: ডেইলি বাংলাদেশ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরো ২০১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৬ জন ভর্তি রয়েছেন।
.png)
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ৮০৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছেন ১৩৯ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৬৮ জন। এ বছর এখন পর্যন্ত ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!