[ জাতীয় ]
ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জন মারা গেলেন।
প্রতিদিনের মতো বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বর্তমানে ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৬৯ জন ঢাকার বাইরে রয়েছেন।
.png)
এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭২০ জন। তাদের মধ্যে ৭২৩ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!