[ জাতীয় ]
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮
ছবি: ডেইলি বাংলাদেশ
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ৪৯ জন। অপরদিকে একই সময়ে আরো ১০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৫৫ জন ঢাকার এবং বাকি ৫৩ জন বাইরের।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৩৬ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৯৫৩ জন, আর বাকি ৩৮৩ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৮৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৬০১৪ জন। আর ঢাকার বাইরে ১৮৪৮ জন।
এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬৪৭৯ জন। এরমধ্যে ঢাকায় ৫০২৪ জন এবং ঢাকার বাইরে ১৪৫৫ জন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!