[ দেশজুড়ে ]
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিথর যুবক
কেন্দুয়া থানা- ফাইল ফটো
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তুষার মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার ঘোড়াইল বিলে এ ঘটনা ঘটে। মৃত তুষার মিয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের জসিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় তুষার স্থানীয় ঘোড়াইল বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তুষারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!