সোমবার দুপুরে উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে এসব ঘটনা ঘটে। মৃত হোসাইন সরদার অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে এবং নূর আবরার উপজেলার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে।
হোসাইন সরদারের বাবা আকরাম সরদার বলেন, আমার দুই ছেলে হাসান সরদার এবং হোসাইন সরদার সোমবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের নতুন খনন করা পুকুরে গোসল করছিল। একপর্যায়ে হঠাৎ করে হোসাইন পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। হাসান দৌঁড়ে বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন দ্রুত পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে নূর আবরারের বাবা নূর জামান বলেন, নূর আবরার কেবল হাঁটতে শিখেছে। সোমবার দুপুরে সে বাড়ির উঠোনে খেলছিল। তার মা এ সময় রান্না করছিল। দুপুর দেড়টার দিকে নূর আবরারকে না পেয়ে তার মা খুঁজতে থাকে। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টার দিকে স্বাস্থ্য
কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।