নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে আ. রহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার বাগবাড়ি রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের বাসিন্দা।
মৃতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, বাগবাড়ি এলাকায় বাড়ির পাশে মাছের ঘেরে বিদ্যুতের কাজ করছিলেন আ. রহিম। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।