[ দেশজুড়ে ]
কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ফারিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ লেমশীখালী গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইউনুসের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন।
জানা যায়, সোমবার বিকেলে শিশুটি বাড়ির উঠানে মায়ের সঙ্গে খেলা করছিল। মা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে সবার অগোচরে খেলার একপর্যায়ে দক্ষিণ লেমশীখালী পাশের পুকুরে তলিয়ে যায়। আশপাশে অনেক খোঁজাখোঁজির পর শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!