[ দেশজুড়ে ]
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. পিয়াস মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ জানান, সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!