ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, প্রাণ গেল চালকের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ৬ জুলাই ২০২৩
ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, প্রাণ গেল চালকের
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আরি কলা রেলওয়ে স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমদাদুল জিহাদি।

Advertisement

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ট্রেন কালীগঞ্জ উপজেলা আড়িখোলা রোড সংলগ্ন স্টেশনের অদূরে কাপাসিয়া রোড রেলগেট অতিক্রম করছিল। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক আলামিন নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৫ যাত্রী আহত হন। আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!