ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যা, স্বামী-শাশুড়িসহ তিনজনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৬ জুলাই ২০২৩
স্ত্রীকে হত্যা, স্বামী-শাশুড়িসহ তিনজনের কারাদণ্ড
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের- ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী, শাশুড়িসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন, স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমিন ও ননদ রিভু খাতুন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে রেখে পালিয়ে যান স্বামীসহ পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে নিহতের বাবাসহ আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ঐদিনই নিহতের বাবা কবরি উদ্দিন বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শাশুড়িসহ আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামিদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!