ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ১৪ জুয়াড়িসহ গ্রেফতার ৩৪

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ৭ জুলাই ২০২৩
নোয়াখালীতে ১৪ জুয়াড়িসহ গ্রেফতার ৩৪
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

পুলিশ জানায়, সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। হাতিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামিসহ সাধারণ মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়।

Advertisement

কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ থানায় পরোয়ানাভুক্ত তিন আসামি এবং চাটখিল থানায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়। চরজব্বর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানা পুলিশের অভিযানে ১৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়।   

অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের কাশেমের দোকান থেকে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় নগদ ২১ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।  

এসপি আরো জানান, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!