ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাবার আনতে গিয়ে ট্রাকচাপায় নিথর মাদরাসাছাত্র

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৯ জুলাই ২০২৩
খাবার আনতে গিয়ে ট্রাকচাপায় নিথর মাদরাসাছাত্র
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল বালির ঘাট সড়কে ট্রাকচাপায় মনির হোসেন নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আলাউদ্দিনের ছেলে।

ভেড়ামারা থানার ওসি আকিবুল ইসলাম জানান, নিহত মনির উদ্দিন স্থানীয় একটি মাদরাসা ছাত্র। সে প্রতিদিনের মতো রোববার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে খাবার আনতে যাচ্ছিল। পথে বারোমাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!