এর আগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গার রাজমহল ফুডকোর্টের বিপরীতে পাশে এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন। ভিড় ঠেকাতে এক পর্যায়ে ঘটনাস্থলের পাশের এম এ বারি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়।
.png)
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।