[ দেশজুড়ে ]
স্ত্রীর সঙ্গে ঝগড়া, শ্বশুরবাড়িতেই বিষপান করলেন রাসেল
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতেই বিষপান করে আত্মহত্যা করেছেন রাসেল মিয়া নামে এক যুবক।
রোববার বিকেলে উপজেলার দক্ষিণ ইউপির হিরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাসেল একই ইউনিয়নের ধলেশ্বর গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে।
জানা যায়, কয়েক দিন আগে রাসেলের সঙ্গে তার স্ত্রী ঝগড়া হয়। একপর্যায়ে রাগ করে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যান তার স্ত্রী। রোববার বিকেলে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান রাসেল মিয়া। সেখানে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। এতে স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করেন রাসেল। বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, রোববার বিকেলে শ্বশুরবাড়ি গিয়ে বিষপানে জামাইয়ের আত্মহত্যা খবরটি শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!