[ দেশজুড়ে ]
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ২
দুর্ঘটনাকবলিত অটোরিকশা
ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের দুলামিয়া কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শরীফপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শুভ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মহাসড়কের দুলা মিয়া নামক স্থানে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মহিপাল হাইওয়ে পুলিশ থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। এছাড়া নিহত এক নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!