সোমবার সকালে সাধারণ ওয়ার্ড থেকে সাবাকে আইসিইউতে হস্তান্তর করা হয়।
শিশু সাবা ছাড়াও হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১৫ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন।
.png)
শিশু সাবার বাবা রাজু আহম্মেদ জানান, তার বাড়ি নগরীর লক্ষ্মীপুর চন্ডিপুর এলাকায়। তিনি ঢাকায় চাকরি করেন। তিনদিন আগে সাবাকে তার স্ত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন ছিল।
তবে গতকাল রোববার চিকিৎসকরা জানান, তাকে আইসিইউতে নিতে হবে। এরপর সোমবার আইসিইউতে হস্তান্তর করা হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, হাসপাতালের আইসিইউতে সাবা নামের এক শিশু চিকিৎসাধীন রয়েছে। আর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশেষায়িত টিম কাজ করছে।