[ দেশজুড়ে ]
ভেড়ামারায় ভুট্টা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শত্রুতার জেরে আব্দুল মান্নান (৪২) নামে এক কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।
ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল মান্নান জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের মাঠে আমার আবাদকৃত দেড় বিঘা জমির ভুট্টা গাছ রোববার রাতে দুর্বৃত্ত দোদন, রতন ও রিপন কেটে ফেলেন। সকালে মাঠে গিয়ে বিষয়টি জানতে পারি। পরে ভেড়ামারা থানায় এসে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।
তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সংঘবদ্ধ চক্র জমিতে লাগানো ভুট্টা গাছ কেটে নষ্ট করে ফেলে। আমি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভুট্টাক্ষেত
লিংক সফলভাবে কপি হয়েছে!