ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ছয় হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ১১ জুলাই ২০২৩
টেকনাফে ছয় হাজার ইয়াবাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে হোয়াইক্যং ইউপির সাতঘরিয়া পাড়ায় নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল কালাম একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে। 

সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।

Advertisement

তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সাতঘরিয়া পাড়ায় এক বসতবাড়িতে অভিযান চালান। এ সময় ৬ হাজার ইয়াবাসহ বাড়ির মালিক আবুল কালামকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!