[ দেশজুড়ে ]
টেকনাফ স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা এসএম মোশাররফ হোসেন।
তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে ১ জুলাই পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
.png)
কিন্তু বন্দরে থাকা পণ্য সামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্য সামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। রোববার (২ জুলাই) বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!