[ দেশজুড়ে ]
বগুড়ায় ডেঙ্গুতে প্রাণ গেল একজনের
ফাইল ফটো
বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফিজার রহমান নামে এক বৃদ্ধ মারা গেছেন।
মঙ্গলবার সকালে বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার দুপুরে ঐ হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত হাফিজার জেলার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!