ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৩ জুলাই ২০২৩
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার কালামপুরের মজনু মিয়ার ছেলে আশরাফুল (২২), সিরাজগঞ্জের চন্দ্রনগাতি এলাকার তরিকুল ইসলামের ছেলে মাহমুদ হোসেন (২০), কিশোরগঞ্জের উত্তর সালুয়া এলাকার সাজু মিয়ার ছেলে আমানউল্লাহ (২৩) ও টাঙ্গাইলের রামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে রকিবুল ইসলাম (২৪)।

Advertisement

পুলিশ জানায়, গত রোববার রাত ২টার দিকে গ্রেফতারকৃত চারজনসহ অজ্ঞাত আরো কয়েকজন মহাসড়কে দেশীয় অস্ত্র ঠেকিয়ে একটি অটোবাইক থামিয়ে যাত্রীদের কাছ থেকে ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীদের মধ্যে থেকে একজন পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদের হামলায় এক কনস্টেবল গুরুতর আহত হন। পালিয়ে যাওয়ার সময় অপর একটি বাসে থাকা যাত্রীদের গণপিটুনিতে এক ডাকাত নিহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, ঘটনার দুইদিন পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সদস্য আশরাফুলকে গতকাল গভীর রাতে ধামরাইয়ের ঘোড়াকান্দা গ্রাম থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী পুলিশ অপর তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!