ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ১৩ জুলাই ২০২৩
কুমিল্লায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় মাদক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নবীর হোসেন নবী, আলী আকবর সওদাগরের ছেলে মফিজুর রহমান, সোবহান মিয়ার ছেলে বাহার মিয়া, শানু মিয়ার ছেলে সাহেদ হোসেন এবং কোমারডোগা গ্রামের নুরু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস।

জানা যায়, ২০১৭ সালের ১৪ জুন রাত সোয়া ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারস্থ শীতলিয়া রাস্তায় জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় নবীর হোসেন নবী, মফিজুর রহমান, বাহার মিয়া, সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল, ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জেলা ডিবির এসআই মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা করেন।

Advertisement

পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবিডি এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও মো. আবদুর রহমান ২০১৭ সালের ৯ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৩ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!