[ দেশজুড়ে ]
রাজশাহীতে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান। অভিযানে পদ্মা আবাসিক এলাকার আদ দ্বীন প্রোপ্রার্টিজ এবং বাবুল ফিলিং স্টেশনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে তিনটি অস্থায়ী প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান জানান, সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। রাজশাহী নগরীতেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় নগরবাসীকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে যেসব জায়গায় প্রতিষ্ঠানগুলোর অবহেলার কারণে এডিস মশার বিস্তার ঘটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!