গত কয়েক দিনের বর্ষণে বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানির উচ্চতা।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ফলে এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই পায়রা সমুদ্র বন্দরসহ সব বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে সব মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
.png)
কলাপাড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়া নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে।