[ দেশজুড়ে ]
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগকর্মীর মৃত্যু
যুবলীগকর্মী জাকারিয়া প্যাদা
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে জাকারিয়া প্যাদা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে উপজেলার ধানখালী ইউপির মাছুয়াখালী গ্রামে মৃতের নিজ মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
মৃত জাকারিয়া ওই গ্রামের ৯নং ওয়ার্ডের শাহ-আলম প্যাদার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
ধানখালী ইউপি চেয়ারম্যান টিনু মৃধা জানান, জাকারিয়াকে তার নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎ সংযোগের তারে জড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঠিক কখন তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
.png)
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনরা উপস্থিত রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!