রোববার দুপুর ১টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরিফ একই এলাকার আমতলী মানিক মিয়া বাড়ির মো. রাশেদের ছেলে।
আরিফের চাচাতো ভাই মো. সাব্বির জানান, সকালে আরিফ বাড়ির পাশে একটি গাছ থেকে জাম পাড়তে যায়। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে আরিফকে উদ্ধার করে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে গেছেন।