[ দেশজুড়ে ]
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি ছয় ফুট লম্বা ইরাবতী ডলফিন। রোববার সন্ধ্যায় ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
স্থানীয়রা জানান, মৃত প্রাণীটি বিকেলের জোয়ারে সৈকতে ভেসে এসেছে। ডলফিনটির পেটের অংশে ছিদ্র রয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, মৃত ডলফিন ভেসে আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগকে অবগত করা হয়। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা নিরাপদ স্থানে এটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!