[ দেশজুড়ে ]
হবিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- দলগাঁও গ্রামের জহির মিয়ার ছেলে আরিফ মিয়া (৫) এবং একই গ্রামের নাজির মিয়ার মেয়ে কারিমা আক্তার (৭)। মৃত দুই শিশু সম্পর্কে ফুফু ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে আরিফ এবং কারিমা বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!