ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে ডোবায় পড়ে ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১৭ জুলাই ২০২৩
খেলতে গিয়ে ডোবায় পড়ে ৩ শিশুর মৃত্যু
মধুপুর থানা- ফাইল ফটো

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- মধুপুর উপজেলা সোলাকুড়ি গ্রামের আলামিনের ছেলে সোহান (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুনের সাড়ে চার বছর বয়সী ছেলে নাঈম।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ আলী। তিনি জানান, হাগুড়াকুড়ি বাজারের উত্তর পাশের জমি থেকে মাটি তুলে বাড়ি করা হয়েছে। জমির মাটি তোলায় সেখানে ডোবার সৃষ্টি হয়। বৃষ্টির কারণে সেই ডোবায় পানি জমেছে। বিকেলে ঐ শিশুরা খেলতে খেলতে ডোবার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন ঐ ডোবা থেকে শিশুদের লাশ উদ্ধার করে।

Advertisement

তিনি আরো জানান, মৃত শিশুদের মধ্যে সোহান নানাবাড়ি হাগুড়াকুড়িতে বেড়াতে এসেছিল।

মধুপুর থানার ওসি মাজহারুল আমীন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃত শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!