ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমতলীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ১৭ জুলাই ২০২৩
আমতলীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রাম থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বাবা এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের আব্দুল গণি মৃধার ছেলে মধু মৃধা (৪৮) ও মধুর ছেলে মো. বেল্লাল (২৩)।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ উপজেলার বাইনবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ এলাকার চিহ্নিত মাদক কারবারি মধু মৃধা এবং তার ছেলে মো. বেল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!