ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিরামপুরে পিকআপ উল্টে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯, ১৮ জুলাই ২০২৩
বিরামপুরে পিকআপ উল্টে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গরু বাহী পিকআপ উল্টে রেজুওয়ান (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হ‌য়ে‌ছেন পিকআপে থাকা আরো দুইজন।

সোমবার রাত ৮টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেট এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজুওয়ান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে। আহতরা হ‌লেন- একই উপ‌জেলার ফেঠকাঘাট এলাকার মজনু এবং দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকার বিষু। আহত‌রা স্থানীয় হাসপাতালে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৮টার দিকে ঘোড়াঘাট রাণীগঞ্জহাট থে‌কে পিকআপে গরু নি‌য়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গরুসহ পিকআপটি উল্টে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত‌দের উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নি‌য়ে যান। গুরুতর আহত অবস্থায় রেজুওয়া‌নকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ নেয়ার প‌থে তার মৃত্যু হয়।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!