ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহৃত যুবক উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ২১ জুলাই ২০২৩
অপহৃত যুবক উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছেন এপিবিএন। এ সময় রোহিঙ্গাসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের নাফনদী থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ।

উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবক কেফাতউল্লাহ উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৯ এ/৭ ব্লকের হোসেন আহমদের ছেলে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার ক্যাম্প এক্সটেনশন বি-৪ এইচ/১ ব্লকের রোহিঙ্গা যুবক এনামউল্লাহ, টেকনাফের নতুন পল্লান পাড়ার কলিমউল্লাহ ও দক্ষিণ লম্বরি এলাকার তারিকুল ইসলাম।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি ফারুক আহমদ জানান, গত ৮ জুলাই উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৯ থেকে মানবপাচারকারীর একটি চক্র রোহিঙ্গা কেফাতউল্লাহ এবং হামিদ হোসেনকে কাজের প্রলোভন দেখিয়ে টেকনাফের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহৃত ব্যক্তিদের নৌকাযোগে অন্যদেশে পাঠানোর সময় হামিদ হোসেন পালিয়ে যান। অপরদিকে, কেফাতউল্লাহকে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে চক্রটি।

তিনি আরো জানান, বিষয়টি এপিবিএনকে অবহিত করলে তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে কেফাতউল্লাহকে নাফনদীর তীর থেকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!