ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে দেড় ডজন মামলার পলাতক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২১ জুলাই ২০২৩
কিশোরগঞ্জে দেড় ডজন মামলার পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত সৈয়দ আলী আনসার

কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আলী আনসার নামে সাজাপ্রাপ্ত ১৮ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার সকালে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ আলী আনসার কিশোরগঞ্জ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের শোলাকিয়া সাহেব বাড়ির সৈয়দ আলী বাকারের ছেলে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ১৮ মামলার পলাতক আনসারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনসার পাঁচটি মামলায় সাজাপ্রাপ্ত এবং ১৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!