[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে নিজ ঘরে টেবিল ফ্যানে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। তরিকুল ইসলাম শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামের মতিয়ার রহমান গাজীর ছেলে।
জানা যায়, গভীর রাতে তরিকুল ইসলামের নিজ ঘরে টেবিলের উপরে রাখা ফ্যানটি বন্ধ হয়ে যায়। এ সময় ঘুম থেকে উঠে টেবিল ফ্যানটি মেরামত করে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তরিকুল ইসলামকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!