ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নিথর নববধূ, হাসপাতালে স্বামী

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ২১ জুলাই ২০২৩
মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নিথর নববধূ, হাসপাতালে স্বামী
ফাইল ফটো

যশোরের চৌগাছা উপজেলায় মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সোনিয়া খাতুন নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার স্বামী রাসেল হোসেন আহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সোনিয়ার মৃত্যু হয়। হতাহতরা চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন রাসেল হোসেন জানান, জুম্মার নামাজের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তার স্ত্রীর বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা এলাকায় পৌঁছালে স্ত্রী সোনিয়ার গায়ের ওড়না চাকায় পেঁচিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে তিনি ও তার স্ত্রী সোনিয়া দু’জনেই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

Advertisement

প্রাথমিক চিকিৎসার পর সোনিয়ার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে সোনিয়ার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিথর যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!