ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুলিয়ারচরে গাঁজা-চোলাই মদসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ২২ জুলাই ২০২৩
কুলিয়ারচরে গাঁজা-চোলাই মদসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই কেজি গাঁজা এবং ২০ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ।

শনিবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী গ্রামের সমুর উদ্দিনের ছেলে মো. শান্ত মিয়া উরফে চাশতু মিয়া, একই এলাকার মো. ছমুর উদ্দিনের ছেলে মো. জামাল এবং কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রাসেল। 

জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাজারে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গাঁজাসহ মো. শান্ত মিয়া ওরফে চাশতু মিয়া এবং মো. জামালকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

এছাড়া কুলিয়ারচরের নলবাইদ এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ মো. রাসেল মিয়া নামে মাদক কারবারিকে গ্রেফতার করে থানা পুলিশ।

পরে কুলিয়াচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!