[ দেশজুড়ে ]
ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার আকিজ জুট মিল সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসুদেব সুর খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আকিজ জুট মিল সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী বেতনা এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
হাসপাতালের চিকিৎসক মাহাফুজুর রহমান সবুজ জানান, ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিকে মৃত অবস্থায়
হাসপাতালে আনা হয়। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
রেলওয়ে পুলিশের নওয়াপাড়া রেলস্টেশনের এসআই সোহাগ কুমার জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!