শুক্রবার ঐ এলাকার বাসিন্দা কামরুল হাসান একই উপজেলার বরকুইট ইউনিয়নের মোহনপুর গ্রামের ব্যবসায়ী মো. দুলাল হোসেনের বড় মেয়ে ইরানী আক্তারকে বিয়ে করেন। কামরুল হাসান তার বিয়ের গাড়িতে ফুলের বদলে চিপস দিয়ে সাজিয়েছেন।
ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বর মো. কামরুল হাসান বলেন, ফুল দিয়ে সাজানো গাড়ি থেকে মুহূর্তেই ফুল ছিঁড়ে নিয়ে যায় ছোট শিশুরা। তাই ফুলের বদলে চিপসের প্যাকেট দিয়ে সাজিয়েছি গাড়ি। আমরা যখন কনের বাড়ি পৌঁছেছি তখন শিশুদের কী আনন্দ। কে কার আগে চিপসের প্যাকেট ছিঁড়ে নিতে পারে সে প্রতিযোগিতা চলছিল। বিষয়টি আমি খুব উপভোগ করি। কারণ আমার উদ্দেশ্য ছিল শিশুদের আনন্দ দেওয়া।
.png)
বরের বাড়ি থেকে কনের বাড়ি যাবেন বরযাত্রী। উৎফুল্ল সবাই গাড়ি চড়ে বসেছেন। সবার চোখ আটকে গেল বরের গাড়ি সাজানোর ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে।