ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল বোনের

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২৩ জুলাই ২০২৩
ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল বোনের
ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরবে সম্পত্তির ভাগ ও নেশার টাকার জের ধরে বড় ভাই বাবুলের ইটের আঘাতে ছোট বোন সোমাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা ও অভিযুক্ত বাবুল উপজেলার ঐ ইউনিয়নের মোতালিব মিয়ার সন্তান। এ ঘটনায় রাতেই শিবপুর এলাকা থেকে অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সম্পত্তির ভাগ ও নেশার টাকা নিয়ে মায়ের সঙ্গে বাবুল মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মা আয়েশা বেগমের শরীরে বাবুল মিয়া আঘাত করলে তার ভাইকে বাধা দেন বোন সোমা বেগম। কেন বাধা দিলেন ক্ষোভে বোনকে ইট দিয়ে আঘাত করেন বাবুল।

Advertisement

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। আহত অবস্থায় সোমাকে শিবপুর রেলগেট এলাকায় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে স্বজনরা সোমাকে পৌর শহরের স্টেডিয়ামপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালেও নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

এ বিষয়ে নিহতের খালা শেফালী বেগম জানান, বাবুল মাদকাসক্ত হওয়ায় ২ বছর আগে তাকে কোনো সম্পত্তি না দিয়ে বাড়ি থেকে বের করে দেন মা আয়েশা বেগমে। তিনি নিয়ে শিবপুর রেলগেট এলাকায় বাসা ভাড়া করে থাকেন। মাঝেমধ্যেই তিনি বাড়ি এসে মাকে সম্পত্তি ভাগের জন্য চাপ দেন এবং নেশার টাকা দাবি করেন।

তিনি জানান, শনিবার বিকেলে বাবুল মায়ের কাছে এসে নেশার টাকা ও সম্পত্তি ভাগ চেয়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে মাকে মারধর করেন। পরে সোমা বাধা দিলে ইট দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন। সোমা শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসেন। বিকেলে তার ফিরে যাওয়ার কথা ছিল। তিনি লক্ষ্মীপুর এলাকার শাহীন মিয়ার স্ত্রী।

তিনি আরো জানান, প্রতিবেশীরা ছুটে আসলে বাবুল পালিয়ে যান। স্বজনরা সোমাকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দেন। বাড়িতে এসে তিনি বমি করেন। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অভিযুক্ত বাবুলকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!