ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে বাসচাপায় পথচারী নিহত

শ্রীপুর ও কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২৩ জুলাই ২০২৩
শ্রীপুরে বাসচাপায় পথচারী নিহত
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় রাসেল (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার রঙিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের রেনু মিয়ার ছেলে। রাসেল শ্রীপুরের কেওয়া বাজারে ভাড়া থেকে ভাঙ্গারীর দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে রাসেল রঙিলা বাজার এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Advertisement

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ পথচারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!