ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ২৪ জুলাই ২০২৩
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রভাত চন্দ্র রায়

দিনাজপুরে স্ত্রীকে কুপিয়ে ও গলা টিপে হত‌্যার দায়ে স্ব‌ামী প্রভাত চন্দ্র রায়কে মৃত‌্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার সকালে এই আদেশ দেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবিদ হোসেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রভাত চন্দ্র রায় দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিরাকুঠিপাড়া গ্রামের লালু চন্দ্র রায়ের ছেলে।

জানা যায়, বিয়ের পর থেকে নেশাগ্রস্ত হয়ে স্ত্রী ববিতা রানীকে নির্যাতন করতেন প্রভাত চন্দ্র। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বিকেলে নিজ বাড়িতে শাবল দিয়ে কুপিয়ে ববিতা রানীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। এতে ববিতা রানী মাটিতে পড়লে গলা টিপে মৃত্যু নিশ্চিত করেন স্বামী প্রভাত চন্দ্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন নিহত ববিতার ভাই।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণসহ সবদিক বিবেচনা করে এ আদেশ দেন আদালত। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!