ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ২৪ জুলাই ২০২৩
খুলনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় পানিতে ডুবে কুলসুম খাতুন (৭) ও মোজাম্মেল হোসেন সরদার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মৃত কুলসুম খাতুন একই এলাকার মো. রুবেল শেখের মেয়ে এবং মোজাম্মেল হোসেন সরদার ইকবাল সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কুলসুম ও মোজাম্মেল সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!